Saturday, June 28, 2025

‘ড্যাডি’ ট্রাম্পের কাছে যাওয়া ছাড়া উপায় ছিল না ইসরাইলের: আরাঘচি

সম্পূর্ণ নিউজ সময়
২২ টা ৩ মিনিট, ২৮ জুন ২০২৫

‘ড্যাডি’ ট্রাম্পের কাছে যাওয়া ছাড়া উপায় ছিল না ইসরাইলের: আরাঘচি

যুদ্ধবিরতির পর ইসরাইল ও ইরানের মধ্যে সামরিক সংঘাত আপাত বন্ধ আছে। কিন্তু উভয় পক্ষের নেতাদের মধ্যে বাগযুদ্ধ অব্যাহত রয়েছে। এই কথার লড়াইয়ে যোগ দিয়েছে যুক্তরাষ্ট্রও। এরই ধারাবাহিতায় ইসরাইলের দিকে তোপ দেগেছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি।

ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি। ছবি: রয়টার্স
ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি। ছবি: রয়টার্স

আন্তর্জাতিক ডেস্ক

২ মিনিটে পড়ুন

শনিবার (২৮ জুন) সামাজিক যোগাযোগমাধ্যম এক্স-এ এক পোস্টে আরাঘচি বলেছেন, ‘মহান ও শক্তিশালী ইরানি জনগণ বিশ্বকে দেখিয়ে দিয়েছে, আমাদের ক্ষেপণাস্ত্রের আঘাতে ধ্বংস হওয়া থেকে বাঁচতে ইসরাইলি সরকারের ‘ড্যাডি’র (ট্রাম্প) কাছে ছুটে যাওয়া ছাড়া আর কোনো উপায় ছিল না।’

 
তিনি আরও বলেন, ‘যদি ফের তারা ভুল দিকে নিজেদের চালিত করে, ইরান আসল ক্ষমতা উন্মোচন করতে দ্বিধা করবে না। যা অবশ্যই ইরানের শক্তি সম্পর্কে যে কোনো বিভ্রান্তির অবসান ঘটাবে।’
 
ইরানের পরমাণু অস্ত্র অর্জন ঠেকানোর কথা বলে গত ১৩ জুন দেশটিতে সামরিক আগ্রাসন শুরু করে ইসরাইল। সামরিক ও বেসামরিক স্থাপনার পাশাপাশি পারমাণবিক স্থাপনায় মার্কিন ক্ষেপণাস্ত্র হামলা চালায়। এতে ইরানের সামরিক বাহিনীর বেশ কয়েকজন শীর্ষ কর্মকর্তা ও পরমাণু বিজ্ঞানী নিহত হন।
 

আয়াতুল্লাহ আলি খামেনিকেও হত্যার পরিকল্পনা করে ইসরাইল। কিন্তু তাতে সফল হয়নি। হামলা পাল্টা হামলার ১২ দিনের মাথায় ট্রাম্পের ঘোষণার মধ্যদিয়ে গত মঙ্গলবার (২৪ জুন) যুদ্ধবিরতিতে সম্মত হয় ইসরাইল ও ইরান।
 
যুদ্ধবিরতির দুদিন পর গত বৃহস্পতিবার (২৬ জুন) প্রকাশ্যে আসেন এবং জাতির উদ্দেশে ভাষণ দেন আয়াতুল্লাহ আলি খামেনি। ভাষণে ইসরাইলের বিরুদ্ধে ‘বিজয় হয়েছে’ বলে দাবি করেন তিনি। তিনি বলেন, ইরানি জনগণ তাদের ঐক্য প্রদর্শন করেছে-এই বার্তা দিয়েছে যে ‘আমাদের জনগণ এক কণ্ঠস্বর’।
 
খামেনি আরও বলেন, ডোনাল্ড ট্রাম্প ইরানকে ‘সম্পূর্ণ আত্মসমর্পণ’ করার আহ্বান জানিয়েছিলেন। কিন্তু ‘এই ধরনের কথা মার্কিন প্রেসিডেন্টের মুখে শোভা পায় না।’ তিনি বলেন, ‘ইরানের মতো একটি মহান দেশ ও জাতির জন্য আত্মসমর্পণের কথা বলাই অপমান।’
 
শুক্রবার (২৭ জুন) ইরানের সর্বোচ্চ নেতার ভাষণের প্রতিক্রিয়া জানান ট্রাম্প। যুদ্ধে বিজয় দাবি করায় ঝাড়েন ক্ষোভ। ট্রুথ সোশ্যালে দীর্ঘ এক এক পোস্টে বলেন, খামেনিকে ‘লজ্জাজনক মৃত্যু’র হাত থেকে রক্ষা করলেও তিনি তাকে ধন্যবাদ জানাননি।
 

ট্রাম্প দাবি করেন, ইরানে হামলা চালানোর সময় খামেনি কোথায় আশ্রয় নিয়েছিলেন তা তিনি জানতেন। কিন্তু ইসরাইলি ও মার্কিন বাহিনীকে তাকে হত্যা করতে দেননি তিনি। খামেনির যুদ্ধ জয়ের ঘোষণাকে ‘মিথ্যা ও বোকামিপূর্ণ’ আখ্যা দিয়ে তীব্র সমালোচনাও করেন ট্রাম্প।
 
কয়েক ঘণ্টার মধ্যেই খামেনিকে নিয়ে করা ট্রাম্পের মন্তব্যের জবাব দেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী। সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে (সাবেক টুইটার) এক পোস্টে তিনি বলেন, ‘প্রেসিডেন্ট ট্রাম্প যদি মনেপ্রাণে চুক্তি করতে চান, তাহলে তাকে আয়াতুল্লাহ খামেনির প্রতি অসম্মানজনক ভাষা ব্যবহার বন্ধ করতে হবে এবং তার কোটি ভক্তের অনুভূতিতে আঘাত দেয়া থেকে বিরত থাকতে হবে।’ 

Friday, June 27, 2025

গুগল-পে সুবিধা পাবেন যে ব্যাংকের কার্ডধারীরা...

 

বাংলাদেশে আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করলো গুগলের ডিজিটাল পেমেন্ট সেবা গুগল ওয়ালেট, যা অধিকাংশ মানুষের কাছে গুগল-পে নামে পরিচিত। সিটি ব্যাংক, গুগল, মাস্টারকার্ড ও ভিসার সহযোগিতায় এই সেবা চালু করেছে। এখন থেকে সিটি ব্যাংকের মাস্টারকার্ড বা ভিসা কার্ডধারীরা তাদের কার্ড গুগল ওয়ালেটের সঙ্গে যুক্ত করে এনএফসি সক্ষম পস টার্মিনালে স্মার্টফোন স্পর্শ করে লেনদেন করতে পারবেন। এতে লেনদেন হবে দ্রুত, নিরাপদ ও স্পর্শবিহীন

ঢাকার ওয়েস্টিন হোটেলে ২৪ জুন এই সেবার উদ্বোধন করেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর ড. আহসান এইচ মনসুর। বিশেষ অতিথি ছিলেন যুক্তরাষ্ট্র দূতাবাসের প্রতিনিধি ট্র্যাসি এন জ্যাকবসন ও সিটি ব্যাংকের ভাইস চেয়ারম্যান হোসেন খালেদ।


এই বিষয়ে গভর্নর বলেন, নগদবিহীন সমাজ গড়তে গুগল পে’র মতো উদ্যোগ গুরুত্বপূর্ণ। সিটি ব্যাংকের এমডি মাসরুর আরেফিন বলেন, এখন থেকে মানিব্যাগ নয়, স্মার্টফোনই হবে লেনদেনের মাধ্যম। এটি বাংলাদেশের জন্য একটি নতুন অধ্যায়।

এই সেবার মাধ্যমে ব্যবহারকারীরা বিমান টিকিট, শপিং, সিনেমা, রেস্টুরেন্ট ও দৈনন্দিন লেনদেন সহজেই সারতে পারবেন ফোনের মাধ্যমে। এটি দেশের আর্থিক অন্তর্ভুক্তি এবং ডিজিটাল অর্থনীতির প্রসারে বড় ভূমিকা রাখবে।


বাংলাদেশ থেকে গুগল পে ব্যবহার করবেন যেভাবে-

যেসব সিটি ব্যাংক গ্রাহক তাদের কার্ড গুগল পে-তে যুক্ত করতে চান, তারা নিচের ধাপগুলো অনুসরণ করতে পারেন:

অ্যান্ড্রয়েড ফোনে গুগল পে অ্যাপ ডাউনলোড ও ইনস্টল করুন।

অ্যাপ খুলে ‘Add a Card’ অপশনে যান।

সিটি ব্যাংকের ডেবিট বা ক্রেডিট কার্ডের তথ্য যুক্ত করুন।

ভেরিফিকেশন সম্পন্ন হলে আপনার ফোন পেমেন্টের জন্য প্রস্তুত।

সিটি ব্যাংকের পক্ষ থেকে জানানো হয়েছে, গুগল পে ব্যবহার সংক্রান্ত যেকোনো সমস্যায় তারা ২৪/৭ গ্রাহক সহায়তা সেবা দেবে।

বিতর্কিত তিন নির্বাচনের অভিযোগ তদন্তে কমিটি করল সরকার


 ছাত্র-জনতার অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ সরকারের আমলে অনুষ্ঠিত বিতর্কিত তিনটি (২০১৪, ২০১৮ ও ২০২৪ সালে অনুষ্ঠিত) জাতীয় সংসদ নির্বাচনের বিষয়ে ওঠা অভিযোগ তদন্তে সরকার একটি কমিটি গঠন করেছে। এই কমিটিকে ভবিষ্যতে সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠানের লক্ষ্যে সুপারিশ করারও দায়িত্ব দেওয়া হয়েছে।

পাঁচ সদস্যের এ কমিটির সভাপতি করা হয়েছে হাইকোর্টের সাবেক বিচারপতি শামীম হাসনাইনকে। কমিটির সদস্য হিসেবে আছেন সাবেক অতিরিক্ত সচিব শামীম আল মামুন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের সহযোগী অধ্যাপক কাজী মাহফুজুল হক, আইনজীবী তাজরিয়ান আকরাম হোসাইন এবং নির্বাচন বিশেষজ্ঞ মো. আবদুল আলীম।

আজ বৃহস্পতিবার মন্ত্রিপরিষদ বিভাগের এক প্রজ্ঞাপনে এই কমিটি গঠনের কথা জানানো হয়। কমিটিকে ৩০ সেপ্টেম্বরের মধ্যে প্রতিবেদন দিতে বলা হয়েছে। মন্ত্রিপরিষদ বিভাগ এ কমিটিকে সাচিবিক সহায়তা দেবে। কমিটি তদন্তের প্রয়োজনে আরও সদস্য নিতে (কো-অপ্ট) পারবে।

প্রজ্ঞাপনে বলা হয়, ২০১৪, ২০১৮ ও ২০২৪ সালে তিনটি জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হয়। এই তিনটি নির্বাচন নিয়ে দেশে-বিদেশে ব্যাপক সমালোচনা হয়েছে। এসব নির্বাচনে নানা কৌশলে জনগণের ভোট দেওয়ার অধিকার ভূলুণ্ঠিত করে সাজানো প্রক্রিয়ায় আওয়ামী লীগকে নির্বাচিত করার জোরালো অভিযোগ রয়েছে। বাংলাদেশের সংবিধানে নির্বাচিত জনপ্রতিনিধিদের মাধ্যমে রাষ্ট্র পরিচালনার যে বাধ্যবাধকতা রয়েছে, তা লঙ্ঘনের গুরুতর অভিযোগও এসব নির্বাচন পরিচালনাকারীর বিরুদ্ধে রয়েছে। এতে দেশে আইনের শাসন, গণতন্ত্র ও মৌলিক মানবাধিকার বিপন্ন হয়েছে বলে আশঙ্কা রয়েছে।

প্রজ্ঞাপনে আরও বলা হয়, এমন প্রেক্ষাপটে অন্তর্বর্তী সরকার ভবিষ্যতে জনগণের ভোটাধিকার নিশ্চিত করতে, দেশে গণতন্ত্র সুরক্ষিত করতে এবং ফ্যাসিবাদ ও কর্তৃত্বপরায়ণ শাসনের আশঙ্কাকে প্রতিহত করতে এসব নির্বাচনে সংঘটিত দুর্নীতি, অনিয়ম ও অপরাধমূলক কর্মকাণ্ড তদন্ত করার সিদ্ধান্ত নিয়েছে।


ইসরায়েলের সঙ্গে সংঘাতের পর ইরানে বেড়েছে গ্রেফতার ও মৃত্যুদণ্ড, হুমকি পাচ্ছেন সাংবাদিকরাও

 

ইসরায়েলের সাথে সংঘাতের পর ইরানে বেড়ে গেছে গ্রেফতার। ইসরায়েলের গোয়েন্দা সংস্থার সাথে জড়িত সন্দেহে এসব গ্রেফতার চালাচ্ছে ইরান। বেশ কয়েকজনের মৃত্যুদণ্ডও কার্যকর করেছে দেশটি।

দেশটির কর্মকর্তারা মনে করছেন তাদের নিরাপত্তা বাহিনীগুলোয় ইসরায়েলি চরদের নজিরবিহীন অনুপ্রবেশ ঘটেছে।

ইরানের কর্তৃপক্ষ সন্দেহ করছে, ইসরায়েলকে এসব চরদের দেওয়া তথ্য সাম্প্রতিক সংঘাতের সময় একাধিক হাই-প্রোফাইল ব্যক্তির হত্যাকাণ্ডে ভূমিকা রেখেছিল।

এর মধ্যে রয়েছে ইসলামিক রেভোলিউশনারি গার্ড কোর বা আইআরজিসির সিনিয়র কমান্ডার এবং পারমাণবিক বিজ্ঞানীদের সুনির্দিষ্ট লক্ষ্যবস্তুতে পরিণত করে হত্যা, যার জন্য ইরান দেশের অভ্যন্তরে কর্মরত ইসরায়েলের মোসাদ গোয়েন্দা সংস্থার কর্মীদের দায়ী করে।

এই হত্যাকাণ্ডের মাত্রা এবং নির্ভুলতা দেখে হতবাক হয়েছে ইরানের কর্তৃপক্ষ। তাই এখন বিদেশি গোয়েন্দা সংস্থার সাথে কাজ করছে এমন সন্দেহভাজন যে কাউকে গ্রেফতার করা হচ্ছে। তারা বলছে যে এটি জাতীয় নিরাপত্তার স্বার্থে করা হচ্ছে।

Thursday, March 13, 2025

ঢাকার সামরিক হাসপাতাল থেকে হেলিকপ্টারে সরাসরি মাগুরায় নেয়া হয় শিশুটির মরদেহ, সেখানেই হলো জানাজা

 প্রায় আট দিন হাসপাতালে শারীরিক পরিস্থিতির সঙ্গে লড়াই করে শেষপর্যন্ত মৃত্যুর কাছে হেরে যায় মাগুরার আট বছর বয়সী শিশুটি। আজই সন্ধ্যায় তার মরদেহ দাফনের জন্য সামরিক হেলিকপ্টারে করে ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতাল থেকে সরাসরি মাগুরায় নেওয়া হয় বলে তার পরিবার জানিয়েছে।

বোনের শ্বশুরবাড়ি বেড়াতে গিয়ে গত পাঁচই মার্চ সে যৌন নিপীড়নের শিকার হয় বলে অভিযোগ ওঠে।

আজ বৃহস্পতিবার আন্তঃবাহিনী জনসংযোগ পরিদফতরের (আইএসপিআর) এক বিজ্ঞপ্তিতে শিশুটির মৃত্যুর খবর জানানো হয়। এতে বলা হয়, দুপুর একটার দিকে ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালে তার মৃত্যু হয়।

উল্লেখ্য, গত আট মার্চ শিশুটিকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতাল থেকে সিএমএইচ-এ নেওয়া হয়। গতকাল বুধবার চার বার এবং আজ সকাল থেকে আরও তিন বার তার কার্ডিয়াক অ্যারেস্ট হয়েছে বলেও জানানো হয়।

এই শিশুটির যৌন নিপীড়নসহ সাম্প্রতিক বেশি কয়েকটি নারী নিপীড়ন ও হেনস্তার ঘটনায় সম্প্রতি ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে প্রতিবাদ ও বিক্ষোভ হয়। এসব বিক্ষোভ থেকে ধর্ষণ ও নারী নির্যাতনের দ্রুত বিচার এবং স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগ দাবি করা হচ্ছে।

এদিকে, শিশুটির মৃত্যুতে শোক প্রকাশ করেছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস। আসামিদের দ্রুত বিচারের আওতায় নিয়ে আসার নির্দেশ দিয়েছেন তিনি।

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরও শোক প্রকাশ করে দায়ীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।

মাগুরার এই ঘটনায় সাত দিনের মধ্যে বিচারকাজ শুরু হবে বলে জানিয়েছেন আইন উপদেষ্টা অধ্যাপক আসিফ নজরুল।

হেলিকপ্টারে করে নেওয়া হয় মরদেহ

শিশুটির মামার সঙ্গে যোগাযোগ করা হলে তিনি বিবিসি বাংলাকে জানান, সেনাবাহিনীর উদ্যোগে মরদেহ মাগুরায় নেওয়া হয়। সেখানে সন্ধ্যায় জানাজা অনুষ্ঠিত হয়।

মাগুরায় শিশুটি চাচার কাছে জানতে চাইলে তিনি জানান, ধর্ষণের মামলার তদন্তে আজও পুলিশ শিশুটির বাড়িতে এসেছিল।

মাগুরা সদর থানার ইন্সপেক্টর ও মামলার তদন্ত কর্মকর্তা মো. আলাউদ্দিন বিবিসি বাংলাকে বলেন, কেউ যদি ধর্ষণের পর হত্যার চেষ্টা করে বা এখন যেহেতু মারা গেছে, তাই নারী ও শিশু নির্যাতন আইনে হত্যা সংক্রান্ত যে বিধান আছে, সে অনুযায়ী বিচার চলবে। সেভাবেই চার্জশিট দেওয়া হবে। যত দ্রুত সম্ভব প্রতিবেদন দেওয়া হবে।

এই মামলায় এখন চার জন আটক আছেন বলেও তিনি উল্লেখ করেন।

ধর্ষণের অভিযোগ বিষয়ে গ্রেফতার ব্যক্তিদের কেউ স্বীকারোক্তি বা অন্য কোনো তথ্য দিয়েছে কিনা জানতে চাইলে মো. আলাউদ্দিন বলেন, ডিএনএ রিপোর্ট, ডাক্তারের প্রতিবেদন এসবের ভিত্তিতে প্রমাণিত হবে এটা ধর্ষণ নাকি অন্য কিছু। এর আগে আমাদের বলার কোনো এখতিয়ার বা সুযোগ নেই।

Tuesday, February 25, 2025

Online earning 2025 letested

 আপনার দক্ষতা, আগ্রহ এবং প্রচেষ্টার উপর নির্ভর করে অনলাইনে অর্থোপার্জনের অনেক উপায় রয়েছে। 

এখানে কিছু জনপ্রিয় বিকল্প রয়েছে:



 ফ্রিল্যান্সিং Upwork, Fiverr, বা Freelancer (লেখা, গ্রাফিক ডিজাইন, প্রোগ্রামিং ইত্যাদি) পরিষেবাগুলি অফার করুন।

 ভার্চুয়াল সহকারী চাকরি (ইমেল ব্যবস্থাপনা, ডেটা এন্ট্রি, সময়সূচী)। বিষয়বস্তু তৈরি একটি YouTube চ্যানেল শুরু করুন (বিজ্ঞাপন আয়, স্পনসরশিপ)। বিজ্ঞাপন এবং অ্যাফিলিয়েট মার্কেটিং এর মাধ্যমে একটি ব্লগ নগদীকরণ করুন। একজন TikTok বা Instagram প্রভাবক হন এবং ব্র্যান্ডের সাথে কাজ করুন। 

অনলাইন সেলিং এবং ই-কমার্স Etsy, eBay, বা Amazon-এ পণ্য বিক্রি করুন (হস্তনির্মিত, ড্রপশিপিং, প্রিন্ট-অন-ডিমান্ড)।



 Shopify বা WooCommerce ব্যবহার করে একটি অনলাইন স্টোর শুরু করুন। 

বিনিয়োগ এবং প্যাসিভ ইনকাম স্টক, ক্রিপ্টো বা রিয়েল এস্টেটে বিনিয়োগ করুন (মূলধন এবং জ্ঞান প্রয়োজন)। 

লভ্যাংশ বা ক্রিপ্টোতে শেয়ারের মাধ্যমে উপার্জন করুন। শিক্ষাদান ও কোচিং Udemy, Teachable, বা Skillshare-এ অনলাইন কোর্স বিক্রি করুন।

 Chegg, Preply, বা Wyzant এর মাধ্যমে টিউটরিং অফার করুন। সমীক্ষা, পরীক্ষা এবং মাইক্রোটাস্ক সমীক্ষার জন্য অর্থ পান (Swagbucks, InboxDollars)। 

UserTesting দিয়ে ওয়েবসাইট পরীক্ষা করুন।

 অ্যামাজন মেকানিক্যাল তুর্কে মাইক্রোটাস্ক করুন। অ্যাফিলিয়েট মার্কেটিং পণ্যের প্রচার করুন এবং একটি কমিশন উপার্জন করুন (Amazon Associates, ClickBank)। 

প্রচারের জন্য একটি ব্লগ, ইউটিউব বা সোশ্যাল মিডিয়া ব্যবহার করুন। আপনি সবচেয়ে আগ্রহী এই কোনটি? আমি নির্দিষ্ট ধাপে সাহায্য করতে পারি।

Saturday, May 26, 2018

ম্যারাডোনার গোল আর আর্জেন্টিনার দুঃখ



বিশ্বকাপ খেলার স্বপ্ন দেখেন সব ফুটবলার। সে স্বপ্নটা চুরমার হয়ে গেলে অনেকেই নিয়ে বসেন চূড়ান্ত সিদ্ধান্ত। বেলজিয়াম দলে সুযোগ না পেয়ে অবসর নিয়ে নিয়েছেন রাজা নাইনগোলান। জার্মানি দলে সুযোগ না পেয়ে তাঁর আগেই সে পথে হেঁটেছেন সান্ড্রো ভাগনার। আর চূড়ান্ত ২৩ জনের দলে না থাকায় রাগ করে বদলিদের তালিকা থেকে নাম সরিয়ে নিয়েছেন ফ্রান্সের রাবিওত।
এ তিনজনেরই বয়স ত্রিশ বা এর নিচে। তাঁরা হয়তো ডেভিড জেমসের নামটি ভুলে গিয়ে থাকবেন। ২০১০ বিশ্বকাপে আলজেরিয়ার বিপক্ষে ইংল্যান্ডের গোলবার সামলেছিলেন জেমস। বিশ্বকাপে সেদিনই অভিষেক তাঁর। ৩৯ বছর ৩২১ দিন বয়সে এসে স্বপ্নপূরণ করেছেন এই গোলরক্ষক। নাইনগোলান কিংবা ভাগনার সিদ্ধান্ত বদলানোর কথা ভাবতেই পারেন।
জেমস তবু বিশ্বকাপে জায়গা করেছেন। ম্যাকডোনাল্ড টেলরের গল্পটা তো আরও মজার। ইউএস ভার্জিন আইল্যান্ডের হয়ে সেইন্ট কিটস অ্যান্ড নেভিসের বিপক্ষে বিশ্বকাপ বাছাইপর্বের ম্যাচ খেলতে নেমেছিলেন টেলর সিনিয়র। ৪৬ বছর ১৭৫ দিন বয়সে খেলতে নেমে বাছাইপর্বের সবচেয়ে বয়স্ক খেলোয়াড়ের রেকর্ড করেছেন টেলর। দিনটা মনে রাখতে পারেন চাইলে, ১৮ ফেব্রুয়ারি, ২০০৪। আর জেমস বিশ্বকাপে সবচেয়ে বেশি বয়সে অভিষেকের রেকর্ড করেছিলেন এর ঠিক ৬ বছর ৪ মাস পর, ১৮ জুন, ২০১০ সালে।
১৮ সংখ্যার সঙ্গে আর্জেন্টিনার কিন্তু অম্লমধুর সম্পর্ক। দেশটির ইতিহাসের সেরা খেলোয়াড় ডিয়েগো ম্যারাডোনা ১৯৮২ সালের ১৮ জুন বিশ্বকাপে নিজের প্রথম গোল করেছিলেন। আর বিশ্বকাপের এক আসরে আর্জেন্টিনার সর্বোচ্চ গোলও ১৮টি। বিশ্বকাপে এক আসরে ১৮ গোল করার রেকর্ড আছে ব্রাজিল ও জার্মানির। তবে ২০০২ ও ২০১৪ বিশ্বকাপে এ দুই দল ১৮ গোল করে বিশ্বকাপ জিতলেও ১৯৩০ বিশ্বকাপ থেকে খালি হাতে ফিরেছিল আর্জেন্টিনা। ১৯৭৮ ও ’৮৬-এর বিশ্বকাপ জিতলেও ১৮ গোলের রেকর্ড ছুঁতে পারেনি আর্জেন্টিনা।
আরেকটি রেকর্ডে অবশ্য আর্জেন্টিনাকে সঙ্গী রাখেনি ব্রাজিল-জার্মানি। বিশ্বকাপে টানা ম্যাচে গোলের রেকর্ড এ দুই দলের। ১৯৩০ থেকে ১৯৫৮ বিশ্বকাপ পর্যন্ত টানা ১৮ ম্যাচে অন্তত ১ গোল করেছে ব্রাজিল। এক বিশ্বকাপ পরে শুরু করলেও ১৯৫৮ বিশ্বকাপের মধ্যেই টানা ১৮ ম্যাচে গোলের রেকর্ড গড়েছিল জার্মানিও।